কলকাতা বিশ্ববিদ্যালয়ের মউ
জেনপ্যাক্টের
সঙ্গে মউ সই করল কলকাতা বিশ্ববিদ্যালয়৷ শুক্রবার , পার্ক স্ট্রিটের
একটি পাঁচতারা হোটেলে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সুরঞ্জন দাস ওই চুক্তি সই করেন৷
জেনপ্যাক্টের তরফে উপস্থিত ছিলেন মণীশ চোপড়া৷ উপস্থিত ছিলেন
বণিকসভা ‘ফিকি ’র পশ্চিমবঙ্গ শাখার কো -চেয়ার পবন পোদ্দার৷ মূলত
রিসার্চ এবং অ্যানালিটিকসের ক্ষেত্র প্রস্ত্তত করে শিল্প উপযোগী
মেধা তৈরির উদ্দেশেই এই মউ সই করা হচ্ছে বলে দাবি করেন বক্তারা৷
সুরঞ্জনবাবু বলেন , ‘অ্যানালিটিকসের বিষয়টি কেবলমাত্র ইকনমিক্স এবং
স্ট্যাটিসটিক্সের গণ্ডিতে সীমাবদ্ধ না -রেখে সমাজতত্ত্বের কয়েকটি
বিষয়ের সঙ্গেও হাত মিলিয়ে চলতে পারে৷ ঐতিহ্যবাহী কলকাতা
বিশ্ববিদ্যালয় এ ধরনের মউ সই করে নিজেদের শিক্ষাক্ষেত্র বিস্তার
করেছে , ভবিষ্যতে আরও করবে বলেই আশা রাখি৷ ’ শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে
বক্তৃতা দিতে গিয়ে বলেন , ‘আমাদের রাজ্যে হাই -এন্ড এমপ্লয়মেন্টের
সুযোগ কম৷ এই ধরনের উদ্যোগ রাজ্যকে উচ্চপদস্থ বেসরকারি চাকরির
ক্ষেত্রেও সহযোগিতা করবে৷ এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
অর্থমন্ত্রী অমিত মিত্রকে সঙ্গে নিয়ে মানবসম্পদকে প্রশিক্ষিত করার
দিকে এগোনোর চেষ্টা করছেন৷
No comments:
Post a Comment