কানপুর: মাগ্গি-গণ্ডার
বাজারে বছরে এক কোটি টাকার চাকরি৷ আইআইটি-র যে কোনও ফ্রেশার্সের কাছে এই
প্রস্তাব হাতে চাঁদ পাওয়ার সামিল৷ কিন্ত্ত সেই প্রস্তাবই অবলীলায় নাকচ
করলেন আইআইটি কানপুরের চার পড়ুয়া৷ বহুজাতিক সংস্থার এক কোটি টাকার
প্যাকেজে সরাসরি না বলে দিয়েছেন এই চারমূর্তি৷ তাঁরা যে আরও বেশি বেতনের
চাকরি পেয়েছেন, এমনটাও নয়৷ বরং এঁদের মধ্যে এক ছাত্র ও ছাত্রী কম বেতনের
চাকরিতে যোগ দিয়েছেন৷ বাকি দু'জন আরও পড়াশোনা চালিয়ে যেতে চান৷
কোটি টাকার প্রলোভন ছেড়ে কম বেতনের চাকরি নেওয়ার কারণ কী?
বিশাল অঙ্কের টাকার বদলে তাঁদের যে পদ দেওয়া হচ্ছিল, সেই পদের যোগ্য বলে নিজেদের মনে করেন না কানপুরের ওই ছাত্র ও ছাত্রী৷ আর তাই নিজেদের যোগ্যতার সঙ্গে খাপ খায়, এমন পদের চাকরিতে যোগ দিচ্ছেন তাঁরা৷ আইআইটি-কানপুরের প্লেসমেন্ট সেলের চেয়ারম্যান প্রফেসর দীপু ফিলিপ ওই চার পড়ুয়ার নাম প্রকাশ করতে চাননি৷ তবে, বাকি দু'জন যে চাকরির চেয়ে উচ্চতর শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তা স্বীকার করেছেন ওই অধ্যাপক৷
আইআইটি প্লেসমেন্টে এই বেতনের চাকরি অবশ্য নতুন ঘটনা নয়৷ দিন কয়েক আগেই বছরে দেড় কোটি টাকার চাকরি পেয়েছেন খড়গপুর আইআইটি-র এক ছাত্র৷ এই প্রলোভন এড়ানোর ঘটনা হাতেগোনা৷

No comments:
Post a Comment