Thursday, December 18, 2014

প্রচার নেই , জমছে না আধার ক্যাম্প


http://www.igovernment.in/w-images/be324d94-1dd7-4386-a946-7283c7577548/1/AadhaarUIDAI2-452x312.jpgসর্বশেষ জনগণনা রিপোর্ট অনুযায়ী , কলকাতা পুরসভা এলাকায় বসবাসকারী প্রায় ৪৩ লক্ষ মানুষের আধার নম্বর পাওয়ার কথা৷ কিন্ত্ত , শহরে বসবাসকারী প্রায় ৯ -১০ লক্ষ মানুষ রয়েছেন , আধারের জন্য যাঁদের বায়োমেট্রিক তথ্য এখনও সংগ্রহ করা হয়নি৷ সমস্যা মেটাতে গত ৫ ডিসেম্বর থেকে কলকাতা পুরসভার ১৫টি বরো এবং জোকার দুটি পঞ্চায়েত এলাকায় আধারের স্থায়ী ক্যাম্প চালু হয়েছে৷ কিন্ত্ত নামেই ক্যাম্প৷ বলতে গেলে সাধারণ মানুষ আসছেই না৷ পুরসভা সূত্রের খবর , এখনও পর্যন্ত ১৬টি ক্যাম্পে সব মিলিয়ে ১২০০ -র মতো মানুষ ভিড় করেছেন৷ অর্থাত্, গড়ে প্রতি ক্যাম্পে একদিনে গিয়েছেন ১০ জনেরও কম৷ এনপিআর -এর তরফে বায়োমেট্রিক তথ্য সংগ্রহকারী সংস্থা ইসিআইএল -এর এক ভেন্ডর সংস্থার কর্তা এ জন্য প্রশাসনের তরফে প্রচারের অভাবকেই দায়ী করছেন৷ তাঁর বক্তব্য , ‘আমাদের জায়গা দেওয়া থেকে শুরু করে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে ক্যাম্পে হাজির করানো --- সব ব্যাপারেই জেলা প্রশাসন এবং কলকাতা পুরসভা উদাসীন৷ ’ কলকাতা পুরসভা ডেঙ্গি বা ম্যালেরিয়ার ক্ষেত্রে পাড়ায় পাড়ায় জনসচেতনতা বাড়াতে হোর্ডিং , পোস্টার দিয়ে যে বিপুল প্রচারযজ্ঞ চালায় , তার ছিটেফোঁটাও নেই আধারের স্থায়ী ক্যাম্পের প্রচারের ক্ষেত্রে৷ ফলে , যাঁদের আধার কার্ড এখনও হয়নি , তাঁরা জানতেই পারছেন না এই স্থায়ী ক্যাম্পগুলির কথা৷ প্রচারের অভাবের কথা মেনে নিয়েছেন আধার ক্যাম্পের দায়িত্বে থাকা কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার সৃষ্টিধর সাঁতরা৷ তবে এর দায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা এনপিআর -এর ঘাড়েই চাপিয়েছেন৷ তাঁর দাবি , ‘কলকাতা -সহ আমাদের রাজ্যে এই কাজ এনপিআর করছে৷ কিন্ত্ত , এনপিআর প্রচারের জন্য টাকা না দেওয়ায় ব্যাপক প্রচার করা যাচ্ছে না৷ ’স্বরাষ্ট্র দন্তরের এক কর্তার কথায় , ‘আমাদের রাজ্যে এ কাজে নিযুক্ত যে ভেন্ডর সংস্থাগুলি রয়েছে , অভিযোগ আসছে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে তারা উপযুক্ত সরঞ্জাম নিয়ে যাচ্ছে না৷ কলকাতাতেই স্থায়ী ক্যাম্পগুলিতে এর মধ্যে সফটওয়্যারে ত্রুটি থাকার কারণে একদিন কোনও কাজই করা যায়নি৷ ’ জনসচেতনতা বাড়ানোর ক্ষেত্রে প্রচার করার ব্যাপারে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন , এটা সম্পূর্ণ কেন্দ্র ও এনপিআর -এর ব্যাপার৷ তিনি বলেন , ‘আধারের ক্ষেত্রে রাজ্যের কোনও বাজেট নেই৷ আর বাজেটে অর্থ বরাদ্দ না থাকায় স্থানীয় পুরসভা বা জেলাগুলিরও প্রচারের ব্যাপারে কিছু করার নেই৷ আমরা শুধু ৷

No comments: