জলপাইগুড়ির বিন্নাগুড়ির আর্মি পাবলিক স্কুলে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জন্য টিচার ও ক্লার্ক পদে নিয়োগ করা হবে৷ প্রতিটি বিষয়ের শিক্ষক শিক্ষিকা পদে কাজের জন্য একটি প্যানেল তৈরি হবে, যা থেকে যখন যে বিষয়ের শিক্ষক প্রয়োজন তখন তাদের মধ্যে থেকে নেওয়া হবে৷ক্লাস ভিত্তিতে বেতন৷ দিনে সর্বচ্চো পাঁচটি ক্লাস পাবেন৷
ফিজিক্সের পোস্ট-গ্র্যাজুয়েটে ৫০% এবং বিএড পাশ হলে আবেদন করতে পারবেন পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদের জন্য৷এছাড়াও হিন্দি, ইংরেজি,সোশ্যাল সায়েন্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে ৷
প্রাইমারি টিচার পদে ইংরেজি অন্যত্তম বিষয় ডিগ্রি কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারবেন৷ তবে সেক্ষেত্রে ডিগ্রি কোর্সে ৫০% নম্বর হবে পেতে হবে আবেদনকারীকে৷
অন্তত ৫০% পেয়ে যেকোনও শাখায় গ্র্যাজুয়েটরা লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবেন৷ তবে আবেদনকারীকে কম্পিউটারে এমএস অফিসের জ্ঞান থাকতে হবে৷
প্রাথী বাছাইয়ের ইন্টারভিউ হবে ৫ ডিসেম্বর৷সকাল ৯ টা থেকে৷কোন আবেদন করতে হবে না৷সরাসরি ইন্টারভিউয়ে বসতে পারবেন৷ ইন্টারভিউয়ের ঠিকানা -আর্মি পাবলিক স্কুল,বিন্নাপুর,জলপাইগুড়ি,ফোন:(০৩৫৬৩)২৫৯৪৪৬
No comments:
Post a Comment