বহরমপুর: মিড ডে মিলের আর্থিক দুর্নীতির নিষ্পত্তির জন্য জেলাশাষককে ঘুষ দিতে গেলেন অভিযুক্ত প্রধান শিক্ষক আবদুর রাউত৷ঘটনার জেরে গ্রেফতার করা হল তাকে৷
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায়৷পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসে মিড ডে মিলের আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল ভাসাই পাইকর হাইস্কুলের প্রধান শিক্ষক ও এক স্কুল কর্মীর বিরুদ্ধে৷ দুর্নীতির ঘটনা সামনে আসার পর একাধিকবার তাদের ডেকে পাঠাবার পরও আসেন নি তারা৷ঘটনার জেরে জেলা শাষক মহকুমা শাষক প্রিয়াঙ্কা সিংলা স্কুল পরিদর্শনে গিয়েছিলেন৷কিন্তু আর্থিক হিসাবের সঠিক হিসাব দেখাতে পারেন নি প্রধান শিক্ষক৷এরপরই ওই স্কুলের কর্মীকে শোকজ করেন মহকুমা শাষক৷এরপর মঙ্গলবার শোকজের জবাব ও আর্থিক দুর্নীতির হিসাব দিতে আসেন প্রধান শিক্ষক ও কর্মী ইমারুল ইসলাম৷এরপর তারা জেলাশাষককে ৩০ হাজার টাকা ঘুষ দিতে যান বলে অভিযোগ৷ঘুষ দিতে যাওয়ার অভিযোগে আটক করা হয়েছে প্রধান শিক্ষক ও স্কুল কর্মীকে৷ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ বহরমপুর স্পেশাল কোর্টে তোলা হয়েছে ওই দুই অভিযুক্তদের৷
No comments:
Post a Comment