ফরিদাবাদ: স্কুলের ভিতরেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করল অষ্টম শ্রেণির এক ছাত্র৷ বুধবার সকালে স্কুলে প্রার্থনা শেষ হওয়ার পরই আত্মহত্যা করার চেষ্টা করে সে৷ তবে কেন সে আত্মহত্যা করতে গিয়েছিল তা জানা যায়নি৷
ফরিদাবাদের নামজাদা একটি বেসরকারি স্কুলের ছাত্র সে৷ পুলিশ জানায় এদিন ওয়াটার বোতলের ভিতরে জলের বদলে পেট্রল ভরে এনেছিল সে৷ সকালের প্রার্থনার পরই শৌচালয়ে গিয়ে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় সে৷ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন সে৷
kolkata24x7
No comments:
Post a Comment