হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট৷বিচারপতি দীপঙ্কর দত্তের নির্দেশ, আপাতত হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রাথমিকের ফল প্রকাশ করা যাবে না৷মামলার পরবর্তী শুনানি হবে ২৪ নভেম্বর ৷
২০০৯ সালে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মালদা জেলার পরীক্ষা অনিয়মের অভিযোগে বাতিল করা হয়৷তারপর কয়েকজন পরীক্ষার্থী ফল প্রকাশের জন্য হাইকোর্টের দ্বারস্ত হয়৷অন্যান্য জেলাগুলির ফল বেরোলেও আপাতত হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলপ্রকাশ হচ্ছে না৷উল্লেখ্য, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রাথমিক ফল প্রকাশের জন্য ২টি মামলা হয়েছিল৷
No comments:
Post a Comment