স্টাফ রিপোর্টার, মেদিনীপুর : দীর্ঘদিন কেটে যাওয়ার পরও বদলি না হওয়ায় রাস্তা অবরোধ করলেন মেদিনীপুরের শিক্ষক সংগঠনের সদস্যরা৷
বুধবার প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনের রাস্তা অবরোধ করলেন মেদিনীপুর শিক্ষক সংগঠন ‘প্রাথমিক শিক্ষক ঐক্য’। তারা জানিয়েছেন, দীর্ঘ দেড় বছর ধরে বদলির দাবি জানিয়ে আসছেন তারা৷কিন্তু প্রাথমিক শিক্ষা দফতরের পক্ষ থেকে সেই দাবির কোনও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলেও এদিন অভিযোগ জানান তাঁরা৷
সংগঠনের যুগ্ম সম্পাদক রাজশেখর ভুঁইয়া ও প্রতাপ পণ্ডা জানান, দেড় বছর হয়ে যাওয়ার পরও তাদের বদলি করা হচ্ছেনা৷ প্রতিবার তাদের আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়না৷ তার জেরেই এদিন প্রায় চারশ প্রাথমিক শিক্ষক এসেছেন তাদের বদলি না করার যথাযথ কারণ জানতে৷পাশাপাশি কোন অঞ্জাত কারণে তাদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে তাও জানতে চেয়েছেন তারা৷ ঘটনার জেরে এলাকায় পথ অবরোধও কেন তারা৷ সদুত্তর না পেলে তার পথ অবরোধ প্রত্যাহার করবেন না বলেও জানিয়েছেন৷
অন্য দিকে সংসদের চেয়ারম্যান নারায়ণ সাঁতরা জানিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পরে তার কাছে এই সংক্রান্ত কোনও ফাইল আসেনি৷তবে এদিনে ঘটনা জানার পর ব্যাপারটি শীঘ্রই সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি৷

No comments:
Post a Comment